নতুন বিজ্ঞান জগতের পথে পুরাতন পৃথিবী
নতুন বিজ্ঞান জগতের পথে পুরাতন পৃথিবী - মুহাম্মাদ শেখ রমজান হোসেন প্রথম অধ্যায়ঃ নতুন বিজ্ঞানের ইতি কথা কোয়ান্টাম তত্ত্ব : নতুন বিজ্ঞানের নতুন বীজ কোয়ান্টাম তত্ত্ব কী ? এর ব্যাখ্যা কী ? উনবিংশ শতাব্দী ছিল বৈজ্ঞানিক উৎকর্ষতার এক পরম যুগ যা অষ্টাদশ, সতের শতকের নিরবচ্ছিন্ন বিজ্ঞান সাধনার উর্বর ফসল। ধারণা করা হয়েছিল যে, মানব জাতির জ্ঞান ভান্ডারে যে বৈজ্ঞানিক তত্ত্ব, সূত্র, প্রযুক্তিগত যতসব আবিস্কার তার সবই সম্পন্ন হয়ে গেছে। কিন্তু বিংশ শতাব্দীর শুরু হতে না হতেই জ্ঞান/বিজ্ঞানের চাকা যেন উল্টোপানে ঘুরতে শুরু করে দেয়। বিংশ শতাব্দীর শুরুর মাত্র দশ মাসের মাথায় অর্থাৎ ১৯০০ খ্...